ডিম পাড়ার পর মা অক্টোপাস খাবার গ্রহণ বন্ধ করে দেয় এবং সন্তানদের জন্মের আগেই অনাহারে মারা যায়। শরীরের "অপটিক গ্ল্যান্ড" এই আত্মঘাতী আচরণ নিয়ন্ত্রণ করে।
বিজ্ঞানীদের মতে, এটি একটি পূর্ব-নির্ধারিত মৃত্যু, যা মাকে নিজের সন্তানদের খেয়ে ফেলা (cannibalism) থেকে বিরত রাখে। মৃত্যুর আগে অনেক সময় স্ত্রী অক্টোপাস নিজের শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে নিজের মৃত্যু ত্বরান্বিত করে।