পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD কেবল একটি মানসিক সমস্যা নয়, এটি মানুষের জীবনকে আক্ষরিক অর্থেই স্থবির করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১২ মিলিয়ন মানুষ প্রতি বছর এই সমস্যায় ভোগেন, যার মধ্যে যুদ্ধফেরত সেনা থেকে শুরু করে সহিংসতা বা দুর্ঘটনার শিকার সাধারণ মানুষও আছেন।
দীর্ঘদিন ধরে প্রচলিত থেরাপি এবং ওষুধ ব্যবহার করেও অনেকে এই অন্ধকারের গুহা থেকে বের হতে পারেন না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, MDMA-সহায়তায় থেরাপিতে ৭১% রোগী উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়েছেন।